Surah Al-Kahf is the 18th surah of the Quran and has 110 ayahs. The hadith tells us that whoever recites Surah Al-Kahf on Friday will have light between the two Fridays. (Mustadrak al-Hakim, Bayhaqi)
Sahih Muslim also reports that whoever memorises the first ten ayahs of Surah Al-Kahf will be protected from the trial of the Dajjal.
Four stories, four trials
- The People of the Cave (the trial of faith): a few young men took refuge in a cave to save their faith. Lesson — choose the right company.
- The owner of the two gardens (the trial of wealth): how pride in wealth blinds a person. Lesson — everything is a gift from Allah.
- Musa (AS) and Khidr (AS) (the trial of knowledge): what we know is always limited. Lesson — humility.
- Dhul-Qarnayn (the trial of power): even with power, he served the people. Lesson — responsibility.
Reciting the surah with its meaning every Friday brings these four lessons back to mind again and again — perhaps that is the beauty of reading it once a week.
সুরা কাহফ কুরআনের ১৮তম সুরা, আয়াত সংখ্যা ১১০। হাদিসে এসেছে, যে ব্যক্তি জুমার দিন সুরা কাহফ পড়বে, তার জন্য দুই জুমার মধ্যবর্তী সময় আলোকিত হবে। (মুস্তাদরাকে হাকিম, বায়হাকি)
সহিহ মুসলিমে আরও এসেছে, যে ব্যক্তি সুরা কাহফের প্রথম দশ আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে।
চারটি ঘটনা, চারটি পরীক্ষা
- আসহাবে কাহফ (ঈমানের পরীক্ষা): কয়েকজন যুবক ঈমান বাঁচাতে গুহায় আশ্রয় নিয়েছিলেন। শিক্ষা — সঠিক সঙ্গ বেছে নেওয়া।
- দুই বাগানের মালিক (সম্পদের পরীক্ষা): সম্পদের অহংকার কীভাবে মানুষকে অন্ধ করে। শিক্ষা — সবকিছু আল্লাহর দান।
- মুসা আ. ও খিজির আ. (জ্ঞানের পরীক্ষা): আমাদের জানা সবসময় সীমিত। শিক্ষা — বিনয়।
- যুলকারনাইন (ক্ষমতার পরীক্ষা): ক্ষমতা পেয়েও তিনি মানুষের সেবা করেছেন। শিক্ষা — দায়িত্ববোধ।
প্রতি জুমায় সুরাটি অর্থসহ পড়লে এই চারটি শিক্ষা বারবার মনে পড়ে — এটাই হয়তো সপ্তাহে একবার পড়ার সৌন্দর্য।





