Many people learning to read the Quran open the mushaf straight away. A little later they find they know the letters but struggle to read joined letters with their vowels. Noorani Qaida strengthens exactly that.
What the Qaida teaches
- Recognising the Arabic letters and pronouncing them correctly
- Fatha, kasra, damma, tanween and sukoon
- Joining letters into words
- Madd and a few simple tajweed rules
How long it takes
With 20–30 minutes of steady practice a day, many people finish the Qaida within two months and start reading from the mushaf. Regularity matters more than age.
Three tips to move faster
- Read every lesson aloud — seeing and saying together sticks better
- Pause the video lesson and repeat after the teacher
- Go over the previous lesson once every day
Once the Qaida is done, the Quran no longer feels unfamiliar — and you recite with confidence.
কুরআন পড়া শিখতে গিয়ে অনেকে সরাসরি মুসহাফ খুলে বসেন। কিছুদিন পর দেখা যায়, অক্ষর চিনলেও যুক্ত হরফ আর হরকত মিলিয়ে পড়তে কষ্ট হচ্ছে। নূরানী কায়দা ঠিক এই জায়গাটা মজবুত করে।
কায়দায় কী শেখা হয়
- আরবি হরফ চেনা ও সঠিক উচ্চারণ
- যবর, যের, পেশ, তানভীন আর সাকিন
- হরফ জুড়ে শব্দ পড়া
- মাদ্দ ও কিছু সহজ তাজবিদের নিয়ম
কত সময় লাগে
প্রতিদিন ২০–৩০ মিনিট নিয়মিত অনুশীলন করলে অনেকেই দুই মাসের মধ্যে কায়দা শেষ করে কুরআন দেখে পড়া শুরু করতে পারেন। বয়স নয়, নিয়মিততাই এখানে আসল।
দ্রুত এগোনোর তিনটি টিপস
- প্রতিটি পাঠ জোরে জোরে পড়ুন — চোখে দেখা আর মুখে উচ্চারণ একসাথে হলে মনে থাকে বেশি
- ভিডিও পাঠ থামিয়ে থামিয়ে উস্তাদের সাথে মিলিয়ে বলুন
- আগের পাঠ প্রতিদিন একবার ঝালিয়ে নিন
কায়দা শেষ হলে কুরআন পড়া আর অচেনা লাগে না — তখন তিলাওয়াত হয় আত্মবিশ্বাসের সাথে।





